• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেসির কান্নাভেজা টিস্যুর দাম ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১, ০২:৪৫ পূর্বাহ্ণ
মেসির কান্নাভেজা টিস্যুর দাম ৮ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:
বার্সেলোনার সাথে বিচ্ছেদের কষ্টে সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চোখের সেই পানি মুছেছিলেন একটি টিস্যু দিয়ে। সামান্য সেই টিস্যু ফেলেও দিয়েছিলেন পিএসজির এই তারকা।

সেই ফেলে দেওয়া টিস্যুই এবার হয়ে উঠেছে মহা মূল্যবান। টিস্যুটি কুড়িয়ে নিয়ে এক ব্যক্তি সেটিকে নিলামে তুলেছেন। যা বিক্রিও হয়েছে ১ মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ কোটি টাকা।

নিলামে তোলা সেই টিসস্যু কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। তার ধারণা, টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে যা পরবর্তীতে ক্লোন করে মেসির মতন এক অসাধারণ ফুটবলার তৈরি করা যাবে।

এর আগে ন্যু ক্যাম্পে বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি কান্নায় ভেঙ্গে পড়লে তার স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জ চোখের পানি মোছার জন্য মেসিকে ওই টিস্যুটি দিয়েছিলেন।