• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ
গৌরনদীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৮৫) ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন।

বুধবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স ও গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা।