গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আনসার ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমমার হোসেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার। শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।