সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ থেকে ৫ টি চোরাই মোবাইল ফোনসহ দীন ইসলাম ঘরামী (৪০) নামের ১ জনকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে ৪ টি স্মার্ট ফোন এবং ১ টি ফিচার (বাটন) ফোন ও নগদ টাকা উদ্ধার কর হয়েছে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের মায়ের দোয়া ফার্মাসীতে ঢুকে এক ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এসময় সময় মালিক মো ঃ হানিফ কবির দেখে তাকে ধরে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আওলাদ হোসেন ও উপ-পরিদর্শক মোঃ মাহাতাব হোসেন ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিতে আটক করে তার দেহ তল্লাসী করে এ সব মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন আটককৃত দীন ইসলাম শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার দাসের জঙ্গল গ্রামের মৃত্যু কলম আলী ঘরামীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় চুরি,ছিনতাই,জুয়াসহ ৭ টি মামলা রয়েছে এবং একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। পুলিশের জিজ্ঞাসাবাদে দীন ইসলাম ঘরামী জানান, উদ্ধারকৃত মোবাইল ঢাকায় অবস্থান কালে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চুরি করেছেন তিনি। আটককৃত দীন ইসলাম ঘরামীর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান।