• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালী আওয়ামী লীগের জাতীয় শোক দিবসে অনলাইন সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ০৩:৪১ পূর্বাহ্ণ
ইতালী আওয়ামী লীগের জাতীয় শোক দিবসে অনলাইন সভা ও দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে অনলাইন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ইতালী আওয়ামী লীগ।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নাজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তাঁরা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শ আজ ছড়িয়ে পড়েছে সবখানে।
আলোচনা সভায় ইতালী আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকরের জোর দাবি জানান। এছাড়াও যারা এই হত্যাকাণ্ডের পেছন থেকে ইন্ধন দিয়েছে তদন্তের মাধ্যমে তাদেরকেও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।