• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরের ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ণ
উজিরপুরের ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবী

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলা নিবার্হী অফিসার প্রনতী বিশ্বাসের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) রাতে একটি প্রতারক বিভিন্ন চেয়ারম্যানদের কাছে টাকার দাবি করেন। উজিরপুর উপজেলা নিবার্হী অফিসার প্রনতী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি প্রতারক চক্র তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে আমার স্বামী পরিচয় দিয়ে আমি অসুস্থ চিকিৎসার জন্য দ্রুত টাকা দরকার। এই কথ নলে একাধিক চেয়ারম্যানদের কাছে টাকা দাবি করেছে। জল্লা ইউপি চেয়ারম্যান বেবি রানী জানান, ইউএনও স্যারের স্বামীর পরিচয় দিয়ে স্যারের চিকিৎসার কথা বলে দ্রুত টাকা দরকার বলে জানায় । এসময় বিষয়টি সন্দেহ হলে বিষয়টি সরাসরি ইউএনও স্যারকে জানাই। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্বশাদ বলেন, ‘ইউএনও স্যারের মোবাইল নাম্বারটি ক্লোন করার বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন। আমরা মোবাইল ফোন ক্লোন করা ওই প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা করছি।’ উজিরপুর উপজেলা নিবার্হী অফিসার প্রনতী বিশ্বাস জানান, যাদের কাছে চাঁদা দাবি করেছে তাদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।