• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি মেয়রের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১, ১২:২১ অপরাহ্ণ
বরিশাল সিটি মেয়রের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

গৌরনদী প্রতিনিধি \ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানসহ অন্যান্যরা।