• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১, ১৩:৪০ অপরাহ্ণ
বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের  ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জে দোয়া মোনাজাত ও কেক কাঁটার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
এ সময় বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা
মোঃ কামরুল হাসান সোহাগ, খান মোঃ জসিম, মোঃ সিদ্দিকুর রহমান মামুন, মোঃ সজিব হোসেন, মোঃ শফিকুল ইসলাম সবুজ, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ রাজিব হোসেন, মোঃ পলাশ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।