ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতার রুপকার, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইতালির নাপলিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাপলির একটি হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নাপলি শাখার সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম খান ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাপলি আওয়ামিলীগের সভাপতি নাজিমউদ্দীন নাদিম বেপারী। বিশেষ অতিথি ছিলেন নাপলি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার, নাপলি মহানগর আওয়ামিলীগের সভাপতি এস্কান্দার আলী,সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব, সান্তান্তিমো আওয়ামী লীগের সভাপতি আকবার শেখ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের মাষ্টার।
এ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নাপলি শাখার সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী রাকির,দপ্তর সম্পাদক শামিম হাসান, মামুন হোসেন, উজ্জল মাতুব্বর প্রমুখ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, ১৫ আগষ্টে
নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নাপলি মসজিদের ইমাম মাওঃ জাকির হোসেন জাকারিয়া।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী কয়েকটি রাজনৈতিক সংগঠন ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে হত্যা করেছে এবং এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।