• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে অক্সিজেন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ
পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে অক্সিজেন ব্যাংক

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে করোনা রোগীর সেবায় প্রেসক্লাবের উদ্যোগে অক্সিজেন ব্যাংক খোলা হয়েছে। শুক্রবার ২০ আগষ্ট পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জিএম সরফরাজ। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এডিসি বলেন-দেশ একটি অদৃশ্য শত্রæর সাথে মোকাবেলা করছে। যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকল শ্রেনীর মানুষ একত্রি হয়েছে। অদৃশ্য এই শত্রæকে প্রতিহত করতে সকলকে স্বাস্থ্য বিধি মানাসহ সরকারের সকল নিয়ম মেনে চলতে হবে।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আর.এম.ও ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাফর খান, যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম নান্নু, সদস্য বিলাস দাস,চিন্ময় কর্মকার,আতিকুল আলমসোহেল, জাহাঙ্গীর হোসেন, মির্জা হাবিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা করোনা রোগীদের সেবায় দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে “পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক” কার্যক্রম চালু করায় সাধুবাদ জানান। এ মহতী কার্যক্রমে সাধ্যমত সহযোগীতা করার আশ্বাস দেন অতিথিবৃন্দ।##