• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রিপোর্ট একাত্তরের বেতাগী প্রতিনিধি শোভনের পিতৃ বিয়োগ : রিপোর্ট একাত্তরের পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২১, ১৬:২৩ অপরাহ্ণ
রিপোর্ট একাত্তরের বেতাগী প্রতিনিধি শোভনের পিতৃ বিয়োগ : রিপোর্ট একাত্তরের পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম নিউজ পোর্টাল রিপোর্ট একাত্তরের বরগুনার বেতাগী উপজেলা প্রতিনিধি সৈয়দ নুর ই আলম শোভন এর পিতা ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল জলিল মীর (৭৫) শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০ টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ প্রথম নামাজে জানাজা ও বিকেলে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামেরর বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে, মরহুম দৈনিক
বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানের চাচা।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রিপোর্ট একাত্তরের প্রকাশক শারমিন লুনা, সম্পাদক রিয়াজ হোসেন, নির্বাহী সম্পাদক মনিরুল ইসলাম আশরাফীসহ যুগান্তর বরিশাল ব্যুরোর সিনিয়র রিপোর্ট সাইদুর রহমান পান্থসহ পরিবারের অন্যান্য সদস্যরা।