• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ২১ আগষ্টের নৃশংস ঘটনায় ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে ২১ আগষ্টের নৃশংস ঘটনায়  ছাত্রলীগের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
২০০৪ সালের ২১ আগষ্টে নৃশংস খুনের ঘটনায় জড়িত ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। শনিবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্রলীগ এ কর্মসুচী পালন করেন। ছাত্রলীগের ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামলীগের সাাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশীস, বেলাল হোসেন পাভেল, সালাউদ্দিন খান হীরা ও মোঃ আরিফ আল-আমিনসহ শতাধিক ছাত্রলীগের নেতা কর্মীরা।

অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা পটুয়াখালীর দশমিনা উপজেলার গ্রেনেট হামলায় নিহত মামুন মৃধাসহ গ্রেনেট হামলায় নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও নৃশংস খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায়। এর আগে জেলা যুবলীগের আয়োজনে শহীদ মিনারের পাদদেশে খুনিদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।##