ইতালি প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোম মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে ১৫ আগস্ট’জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাসান ইকবাল, বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, ইতালি আওয়ামীলীগ সহ-সভাপতি হাবীব চৌধুরী।
রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনে সভাপতিত্বে, মনির উজ্জামান ও রিয়াজ উদ্দিন এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার,মহিলা সম্পাদীকা তুহিনা সুলতানা মলি,সদস্য জহিরুল ইসলাম,ফারুক ফরাজি,ইতালি মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, সহ-সভাপতি উম্মেহানী চৌধুরী প্রিন্স,যুগ্ম সাধারন সম্পাদক শামিমা আক্তার পপি।
ইতালি যুবলীগ নেতা শাহদাত হোসেন রনি, সৈয়দ সুমন, সাদ্দাম হোসেন,ইতালি স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মাসুদ রানা। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আল মাহামুদ( রফিক), হাজী সুইট।প্রধান অতিথির বক্তব্যে হাসান ইকবাল বলেন- বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি বলেন আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু চিরকাল বাঙ্গালী জাতির মাঝে বেঁচে থাকবেন যদি আমরা জাতির জনকের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ যারা ৭৫ এর ১৫ আগষ্টে নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।