• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২১, ০৮:৫৭ পূর্বাহ্ণ
আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধি।
দুই’শ ২৫ গ্রাম গাজাসহ রুবেল চৌকিদার নামের এক গাঁজা বিক্রেতাকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের ছেলে রুবেল চৌকিদার দীর্ঘদিন ধরে এলাকার গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই দাদন মিয়া শনিবার রাতে অভিযান চালিয়ে বিক্রিরত অবস্থায় তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, রুবেল চৌকিদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।