• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ববি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ববি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের

বরিশাল বিশ্বিবিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মোঃ বাহাউদ্দিন গোলাপ, যুগ্ন-আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক জুয়েল মৃধা, যুগ্ন-আহবায়ক হারুন-অর-রশীদ, যুগ্ন-আহবায়ক মোঃ শাহাজাদা খান, যুগ্ন-আহবায়ক মোঃ আরিফুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান এবং সৈয়দা ফাতেমা মমতাজ মলিসহ সংগঠনের সকল সদস্য সম্মলিতভাবে গত ১৮ আগস্ট ২০২১ তারিখে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বিচারে গুলিবর্ষণ ও পুলিশি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যে, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ছুড়ে তাকেই আবার মামলায় প্রধান আসামি করা হয়েছে। এক্ষেত্রে কেবল একজন জনপ্রতিনিধিরই সম্মান ক্ষুণ্ন হয়নি, বরং এটি পুরো রাজনীতিকে কুক্ষিগত করার একটি অপপ্রয়াস।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ আবদুর রব সেরনিয়াবাত পরিবারের সদস্যদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। ২০২১ সালে এসে সেই আগস্ট মাসেই সেরনিয়াবাত পরিবারের কৃতি সন্তান সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উপর গুলিবর্ষণ ও তাকে মামলার আসামী করা ১৯৭৫ সালের ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা বলে আমরা মনে করি। আমরা এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাই এবং একইসাথে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।