মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ্র বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল ১০টায় পাতারহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাপতি সভাপতিত্ব করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ। এতে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল জব্বার কানন, কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চাঁন, সাধারন সম্পাদক এইচ.এম রকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সাধারন সম্পাদক সুমন হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেণ। সভায় বক্তারা, সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ্সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান এবং গত ১৮ই আগষ্ঠ সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। প্রতিবাদ সভা শেষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্ধরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেণ। পরে আওয়ামীলীগের একটি প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।