• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ইলিশায় ৪ চোর আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১, ১৬:৪৮ অপরাহ্ণ
ভোলার ইলিশায় ৪ চোর আটক

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে ৪ জন চোর কে আটক করে পুলিশে দিয়েছেন স্থানিয় জনতা। আটকৃত চোর হাসেম ও মহিউদ্দিন এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান ৪ চোর কে জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসফাতাল পাঠিয়েছেন।

এই ঘটনা অভিযুক্ত ৪ চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা মডেল থানা ওসি এনায়েত হোসেন।