• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে কাফ(সহায়তা কেন্দ্র) সার্ভিস ইতালিয়ার তৃতীয় শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২১, ০২:১৬ পূর্বাহ্ণ
ইতালিতে কাফ(সহায়তা কেন্দ্র) সার্ভিস ইতালিয়ার তৃতীয় শাখা উদ্বোধন

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে বসবাসরত অধিকাংশ প্রবাসী বাংলাদেশীদের ভাষাগত সমস্যা রয়েছে।সে কারনে অনেকেই আইনি সহায়তা সহ বিভিন্ন সুবিধা গ্রহন করতে ইতালিয়ান উকিলের দ্বারস্থ হয়।নিজেদের সমস্যা বুঝিয়ে বলতে না পারায় অনেকেই পরেছে নানা সমস্যায়। বিশেষ করে করোনার সময় সরকারের নানা সুবিধা গ্রহন করতে কাফ এর প্রয়োজনীয়তা বেড়ে যায়।ইতালির রোমে সুনামের সাথে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে সার্ভিস ইতালিয়া নামের একটি আইনী সহায়তা কেন্দ্র। প্রবাসীদের সুবিধার্থে একের পর এক শাখা বাড়াতে মাঠে নেমেছে সংস্থাটি। রোমের আনছিও লিডো ডি লাভিয়ানো এলাকায় সার্ভিস ইতালির তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
জুয়েল আহমেদ এর ব্যবস্থাপনায় এই শাখা পরিচালিত হবে। ফিতা কেটে তৃতীয় শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সার্ভিস ইতালির চেয়ারম্যান মোহাম্মদ হৃদয় মনির। এ সময় বাংলাদেশ,ইতালি,ইন্ডিয়া,পাকিস্তান কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। জনাব হৃদয় মনির বলেন ব্যবসা বা লাভের কথা চিন্তা করে কাজ করি না,প্রবাসী বাংলাদেশী সহ অভিবাসীদের সকল সমস্যায় পাশে থাকতে চাই। অভিজ্ঞ ইতালিয়ান উকিল নিয়ে আমরা কাজ করে থাকি। এ সময় উপস্থিত ছিলেন বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,সার্ভিস ইতালির তাছলিমা বেগম,রাহিমা আহমেদ,তাজরিয়ান প্রীতি রিয়া,মোঃ ফয়সাল সহ আরো অনেকে। শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।