• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় দু’টি বিদ্যালয় নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় দু’টি বিদ্যালয় নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় দু’টি বিদ্যালয় সন্ধ্যা নদী ভাঙনের কবল থেকে রক্ষার দাবীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ ক্ষতিগ্রস্থরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকায় উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমী (বি.এল.একাডেমী) ও পূর্ব-ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ ক্ষতিগ্রস্থরা ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন করেণ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো.আলমগীর কবির, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র বাড়ৈ, সহকারী শিক্ষক নরেন্দ্র নাথ বাড়ৈ, করিম হোসেন, পূর্ব-ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রী, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।
প্রসংঙ্গত দীর্ঘ দিন ধরে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে বিহারী লাল একাডেমী ও পূর্ব-ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ নদী ভাঙনে স্থানীয় ক্ষতিগ্রস্থরা মানববন্ধন কর্মসূচী পালন করার পাশাপাশি নদীর ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দাবী জানিয়ে আসছিলেন। তাদের এ দাবী দীর্ঘ দিন পরেও বাস্তবে রূপ পায়নী বলে নদী ভাঙন কবলিত এলঅকার ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা যুগান্তরকে জানান, আমরা সংস্লীষ্ট মন্ত্রনালয়কে অবহিুত করেছি। সেখান থেকে প্রয়োজনীয় বরাদ্ধ পেলেই নদী ভাঙন রোধে কাজ করা হবে।