বাকেরগঞ্জ প্রতিনিধি
স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে ও আয়মূলক কাজের সাথে সম্পৃক্তকারণের লক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২৯ কিশোরীর মাঝে ছাগল বিতরণ ও ১৭ কিশোরীর মাঝে সেলাই মেশিনের উকরণের কিড বক্স বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের আয়োজনে এই ছাগল বিতরণ করা হয়।
শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের অফিসে এই ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন বরিশালের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিত নাজনীন, শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, সেভ দ্য চিলড্রেন’র ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার, মোঃ আবু তাহের, মারজাদ বিন কামেলী ও সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ প্রমুখ।
উপজেলার কলসকাঠী, ভরপাশা, পাদ্রিশিবপুর ইউনিয়নের ২৯ জন কিশোরীকে ছাগল ও নিয়ামতি, ভরপাশা, রঙ্গশ্রী, কলসকাঠী, কবাই, চরাদী, চরামদ্দী ইউনিয়নের ১৭ জন কিশোরীর মাঝে সেলাই প্রশিক্ষনের উকরণের কিড বক্স বিতরণ করা হয়। ##