• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় বিআরটিসি চালকের মৃত্যুতে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় বিআরটিসি চালকের মৃত্যুতে মামলা

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর গাইনেরপাড় নামক এলাকায় যাত্রীবাহী বিআরটিসি-বিএমএফ ও প্রাইভেটকারের ত্রিমূখী সংঘর্ষে নিহত বিআরটিসি চালকের মৃত্যুতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে বিআরটিসি পরিবহন কর্তৃপক্ষ গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন। অপরদিকে নিহত বিআরটিসি চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের নাম মুকুল হোসেন (৩৮)। সে (মুকুল) নওগা জেলার মহাদেব উপজেলার শেরপুর গ্রামের জহর আলীর পুত্র।
নিহতের পরিচয় নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরে মহাসড়কের গৌরনদী গাইনেরপাড় নামক এলাকায় বিআরটিসি-বিএমএফ পরিবহন ও প্রাইভেটকারের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে দুইটি যাত্রিবাহী পরিবহন ও প্রাইভেটকারের চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিক খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে উনśত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বিআরটিসি চালকের মৃত্যু হয়। তিনি আরও জানান, এঘটনায় বুধবার দুপুরে বিআরটিসি পরিবহন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।