• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ৩দিন যাবৎ ছেলে নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২১, ১৫:১৫ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ৩দিন যাবৎ ছেলে নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের জিডি

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জে ৩দিন যাবৎ ছেলে নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের জিডি। সুত্র জানায়, গত ২১-০৮-২০২১ইং বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় চানপুর ইউনিয়নের চানপুর গ্রামে নিজ বাড়ি হইতে ইয়াছিন তালুকদার (২৬) শশুরবাড়ি উলানিয়া ইউনিয়নের হর্ণি গ্রামের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। শশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ ইয়াসিন তালুকদার (২৬) এর ৩দিনেও খোঁজ মিলেনি। তার সন্ধান চেয়ে মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা মোসাঃ ফরিদা বেগম । তিনি চানপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আলী আহমেদ তালুকদার’র ছেলে। ২২-০৭-২০২১ ইং তারিখে তার বিবাহ হয় উলানিয়া ইউনিয়নের হর্ণী গ্রামের ছালেম মাঝির মেয়ে খাদিজা বেগম (২০)’র সাথে।

ফরিদা বেগম জানান, ছেলে ইয়াসিনের ০১৭০৩১৯৪১৭৫ ফোনে একাধিকবার কল করেও মোবাইল টি বন্ধ পাওয়া যায় । এরপর শশুর বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে মঙ্গলবার ২৪-০৮-২০২১ইং তারিখে থানায় জিডি করা হয়। ওই দিন থেকে তার মোবাইল ফোনই বন্ধ রয়েছে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই মেহেদী হাসান মিলন সাংবাদিকদের বলেন,নিখোঁজের বিষয়ে থানায় তার মা জিডি করা করেন মেহেন্দিগঞ্জ থানা জিডি নং১৪৯৭। জিডির বিষয়ে তদন্ত চলছে।