• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে অভিমানে গৃহবধূর বিষপানে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ১৫:২০ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে অভিমানে গৃহবধূর বিষপানে মৃত্যু

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে স্বামীর অভাবের সংসারে পারিবারিক কলহের জের ধরে অভিমানে মুক্তা বেগম (২২) নামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার করেন বলে জানা যায় । মঙ্গলবার সন্ধায় ওই মুক্তা বেগম বিষপান করলে রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয় । একটু সুস্থতা অনুভব করায় বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত না করে বাপের বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে যাওয়ার এক দিনের মাথায় বৃহস্পতিবার সকাল ৭ টায় তার মৃত্যু হয় বলে জানা যায়। মুক্তা বেগম উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের জেলে সোহেল হাওলাদারের স্ত্রী ও উলানিয়া গ্রামের দ্বীনমজুর আবুল কালাম গরামীর মেয়ে। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।