• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় কালর্ভাড ও রাস্তার সংযোগ ভেঙ্গে জনগনের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ণ
হিজলায় কালর্ভাড ও রাস্তার সংযোগ ভেঙ্গে জনগনের চরম ভোগান্তি

হিজলা প্রতিনিধি
বরিশালে হিজলা উপজেলায় একটি কালভার্ড ও রাস্তার সংযোগ ভেঙ্গে দুই ইউনিয়নের জনগন চরম ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পিটকিরা তলা নামক স্থানের কালভার্ড ও রাস্তার সংযোগ দীর্ঘদিন যাবৎ ঝুকির্পূন ছিলো।খুবই সর্তকতার সাথে যানবাহন চলাচল করতে দেখা যেত।গত ১২ই আগষ্ট হঠাৎ কালভার্ডটির দুপাশের রাস্তার তলার মাটি সরে গিয়ে একেবারেই ভেঙ্গে পড়ে।এ সংযোগ কালভার্টটি দিয়ে হিজলা গৌরবদী ইউনিয়ন মেমানিয়া ইউনিয়ন ও হরিনাথপুর ইউনিয়নের প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল ছিল।বর্তমান যানবাহন চলাচল তো দুরের কথা মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।ওই এলাকার ইউপি সদস্যে জসিম সিকদার জানান কালভার্টটির পাশের রাস্তার দুপাশের মাটি সরে গিয়ে এই দুরাবস্থার সৃষ্টি হয়েছে।বর্তমানে এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
পরিষদের মিটিং এ বিষয় নিয়ে আলোচনা করে সমাধা করা হবে। তৎকালীন ১/১১ সময়ে এই কালভার্টটি নির্মান করে। কালর্ভাড ও রাস্তার দুপাশে খালের পার পাইলিং করা হয়নি কেনো জানতে চাইলে হিজলা উপজেলা সহকারী প্রকৌশলী ওবায়েদ রহমান বলেন আমি নতুন যোগদান করেছি। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ওই ওয়ার্ডের সাবেক ইউপি আয়নাল তালুকদার বলেন র্দীঘদিন পর্যন্ত এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।মানুষ এপার ওপার করে যাতায়াত করছে।শিশু বাচ্ছা বৃদ্ধ মানুষ পারাপার হতে পারছে না।তাই প্রশাসনের দ্রুত নজর দেওয়া উচিত।