• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটিতে বরিশালের হীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১, ২০:২৪ অপরাহ্ণ
বিএমএসএফের কেন্দ্রীয় কমিটিতে বরিশালের হীরা

গৌরনদী প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটিতে নতুন করে পাঁচজনকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন সদস্যরা হলেন জিটিভি ঢাকার স্টাফ রিপোর্টার রুবিনা ইয়াসমিন, দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহমেদ হীরা, দৈনিক যুগান্তরের মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি মোঃ শাহজাহান সরকার, ময়মনসিংহের দূর্জয়বাংলার সম্পাদক শিবলী সাদিক খান ও দৈনিক কালেরকন্ঠের চট্টগ্রামের বোয়ালখালী প্রতিনিধি আয়েশা ফারজানা।
শুক্রবার রাত আটটায় সংগঠনের সিনিয়র সহসভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে ভার্চুয়াল সভা শেষে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে জোড়দার করতে নতুন সদস্যদের যুক্ত করা হয়। ভার্চুয়াল সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।