• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১, ১৫:১৪ অপরাহ্ণ
কাউখালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কাউখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে শনিবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন এর নিজস্ব অর্থায়নে উপজেলার দুই শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম শাহাজাহান, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম মুজাহিদ, পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট স্বপন তালুকদার, শিক্ষক নেতা ওমর ফারুক প্রমূখ।