• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১, ১৬:১৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগান নিয়ে এবারের মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট – ০৩ সেপ্টেম্বর) পালন করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়। এ সময় মৎস্য সপ্তাহ পালনের জন্য সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ সহ মেহেন্দিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
কর্মসূচীর মধ্যে রয়েছে, আজ শনিবার ব্যানার ফেস্টুন সহকারে মাইকিং, রবিবার পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন, সোমবার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা, মঙ্গল ও বুধবার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি নিরীক্ষা, বৃহস্পতিবার সুফলভোগীদের নিয়ে প্রশিক্ষণ, শেষ দিন শুক্রবার মূল্যায়ন, পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।