নিজস্ব প্রতিবেদক:
পিতার দায়েরকৃত মামলায় সুনামগঞ্জের তাহিরপুরে ইনু মিয়া (৩৩) নামে এক ছেলেকে অবমেষে যেতে হল কারাগারে!
শনিবার আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
এরপুর্বে শনিবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
কারাগারে থাকা ইনু মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার কামড়াবন্দ গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ইনু মিয়া টাকা চেয়ে না পাওয়ায় তার সৎ মা ফুল বানু বেগমকে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তাকে চিকিৎসার জন্য প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পরদিন পিতা বাদী হয়ে ছেলে ইনুকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
কনিবার রাতে আব্দুল মোতালিব জানান, জমি-জমা বসতবাড়ি সব কিছু ছেলে মেয়েদের বন্টান কওে দিয়েছি, ইনু মাদকাসক্ত। তিনি আরো বলেন, ছেলের অত্যাচারে, নিরুপায় হয়ে পরিবার নিয়ে গত কয়েকবছর উপজেলার কামড়াবন্দের নিজ বাড়ি ছেড়ে পাশর্^বর্তী বাদাঘাট বাজার, শিমুলতলা,ইউনুছপুর, ইছবপুর অন্যত্র আশ্রয়ে থেকেছি, তবুও আমার আতংক দূর হয়নি।