• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রামদা দিয়ে কুপিয়ে দুই বছরের শিশুকে খুন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ণ
রামদা দিয়ে কুপিয়ে দুই বছরের শিশুকে খুন!

নিজস্ব প্রতিবেদক:
নৃশংসভাব ধারালো রামদা দিয়ে কুপিয়ে সুনামগঞ্জের মধ্যনগরে দূর্জয় মিয়া নামে দুই বছরের এক শিশুকে খুনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগরের নোয়াগাঁও গ্রামে নৃংশস এ খুনের ঘটনাটি ঘটেছে।
নিহত দূর্জয় উপজেলার আবিদনগর নোয়াগাঁও গ্রামের ছালেক মিয়া শিশু পুত্র।
শনিবার বিকেলে নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার আবিদনগরের নোয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীনের পরিবারে সাথে একই গ্রামের প্রতিবেশী হারিছ মিয়ার পরিবারের মধ্যে জমি -জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে সংঘর্ষের সুত্রপাত ঘঠে।
সংঘর্ষ চলাকালে জয়নাল আবেদীন পরিবারের লোকজন হামলা চালানোর এক পর্যায়ে প্রতিপক্ষ হারিছ মিয়ার নাতি শিশু দূর্জয়কে ধারালো রামদার দিয়ে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় উদ্যার করে পাশর্^বর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব শিশু হত্যকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।।-২৮.০৮.২১