• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেল আট পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ণ
৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য  সহায়তা পেল আট পরিবার

 

পরনদী প্রতিনিধি :

জাতীয় কল সেন্টারের ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটটি অসহায় পরিবার।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমসহ অন্যান্যরা।