নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষ উপলক্ষে গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ সুনামগঞ্জের তাহিরপুরে ভূমিহীন ও গ্রহহীন পরিবারকে দেয়া জমি, গৃহপ্রদান কার্যক্রম পরিদর্শন কালে উপকারভোগী পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়া হয় শনিবার। একই দিন জেলার বিশম্ভরপুরে মুজিব পল্লীতে থাকা উপকারভোগীদের খোঁজ খবর নেয়া হত গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ প্রমুখ সহ উপজেলা, জেলা প্রশাসনের দায়িত্বশীলরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।