• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ
ইতালিতে বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর ইতালিতে বিধিনিষেধ শিথিল হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করছে বনভোজন, ঈদ পুনর্মিলনী, শিক্ষা সফর। সেই সুযোগে প্রবাসীরাও পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মিলিত হচ্ছেন একে অপরের সাথে। তারই ধারাবাহিকতায় নবগঠিত বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও গ্রীষ্মকালীন উৎসব আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চলো না ঘুরে আসি ঐ অজানায় এমন গানের সুরে সকালে বাস যোগে রওনা হয় লাগো দি তেরনিয়ানোর উদ্দেশ্য । পথি মধ্যে হয় সকালের নাস্তা,দুপুর বারোটায় পৌঁছায় বনভোজন স্পটে। পার্কের মনোরম পরিবেশে দুপুরের খাবার খেয়ে যে যার মত নেমে পরে লাগোর নীল পানিতে গোসল করতে।বিকাল চারটায় শুরু হয় শিশুদের দৌড়,মহিলাদের বালিশ খেলা,পুরুষের মোরগের লড়াই। পার্ক হয়ে উঠে উৎসব মুখর।সবচেয়ে আকর্ষণীয় ছিল র্্যফেল ড্র। আনন্দ ভ্রমন ও শিক্ষা সফরে নতুন কমিটির পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা ,পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাশারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন সওদাগর, মনির হোসাইন, সুমন আহমেদ, ইয়াসিন মোল্লা, সিরাজুল হক জামাল জাফর হোসেন।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী রুবেল, সহ-সাধারণ সম্পাদক বিপুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুরাদ, অর্থ সম্পাদক সানাউল্লাহ তুহিন, প্রচার সম্পাদক আল আমিন ,দপ্তর সম্পাদক আলী মোহন সহ আরো অনেকে। এ সময় নেতৃবৃন্দ বলেন করোনা পরবর্তী আনন্দ ভ্রমনের আয়োজন করেছি,পরবর্তীতে সুইজ্যারল্যাণ্ড যাওয়ায় পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতি সব সময় সকল ভাল কাজের সাথে থাকবে। ব্যবসায়ীদের স্বার্থে সকল আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরবে।