• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ণ
গৌরনদীতে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিটি ফর ইকুয়ালিটি’র উদ্যোগে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ৪২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, খাতা, কলম ও বক্স বিতরণ করা হয়। ইউনিটি ফর ইকুয়ালিটি বাংলাদেশ চ্যাপ্টার মোহাম্মদ ফিরোজ শাহ’র সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান নেইল ত্রিভেদী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা একাডেমী সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস।