• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদে পদে বাধা আছে মনে রেখেই এগিয়ে যেতে হবে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ণ
পদে পদে বাধা আছে মনে রেখেই এগিয়ে যেতে হবে: শেখ হাসিনা

“আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে মনে রেখেই এগিয়ে যেতে হবে।” বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) ছাত্রলীগ কর্তৃক রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌জাতির পিতা কোনো কাজ অধরা রেখে যাননি। সব কাজের ভিত্তি তিনি প্রস্তুত করে গেছেন। যখনই এই পরাজিত শক্তি দেখলো আর বাংলাদেশকে বাধা দিয়ে রাখা যাবে না তখনই কিন্তু ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল তারা।

বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সেই কথা মনে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে যে আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে, আমাদের চলার পথ মসৃণ না, কন্টকাকীর্ণ। আমাদের চড়াই উৎরাই পার হয়ে এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি। মাত্র ১২ বছরের মধ্যে আজকে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে।