• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজন গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি :
পল্লী বিদ্যুতের চোরাইকৃত ১৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
বুধবার সকালে থানা এলাকার মাহিলাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে চার ড্রাম বৈদ্যুতিক তারসহ মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে মেহেদীর স্বীকারোক্তি অনুযায়ী বরিশাল থেকে ফয়জুল্লাহ নামের আরেকজনকে ছয়ড্রাম তারসহ গ্রেফতার করেন পুলিশ সদস্যরা। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল চুরি করে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পিছনে রাখে একটি চোরচক্র। মঙ্গলবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন এবং একটি মামলা দায়ের করেন পল্লী বিদ্যুতের ঠিকাদার অহিদুজ্জামান। বুধবার সকালে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।