• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠিতে ১০ কিলোমিটার জুড়ে তাল বীজ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠিতে ১০ কিলোমিটার জুড়ে তাল বীজ রোপণ

মাসুদ সিকদার বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের কলস কাঠি খেয়াঘাট হতে ঢাপর কাঠি খেয়াঘাট পর্যন্ত অন্তত দশ কিলোমিটার জুরে, রাস্তার দু পাশে তালবিজ রোপণের উদ্যোগ নিয়েছে সীমা নাসির নামের একটি ফাউন্ডেশন, বুধবার পহেলা সেপ্টেম্বর শুভ এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মাধবী রায় তিনি কলস কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সকাল দশ ঘটিকায় কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ও সিমা নাসির ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী নাসির হাওলাদারের বড় ভাই বাশার হাওলাদার ও হাসান হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শুভ এ কার্যক্রমের উদ্বোধন করেন । প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ফান্ডেশন টি এ উদ্যোগ হাতে নিয়েছে পাশাপাশি তাল গাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ , সুদূর যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী পরিচালক নাসির উদ্দিন হাওলাদার বলেন তালগাছ অনেক উঁচুতে হওয়াতে বজ্রঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে কার্যকর ভূমিকা রাখে এছাড়া মাটি ক্ষয় রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালগাছে জুড়ি নেই অত্র ফাউন্ডেশনটি মানবতার কল্যাণ এর জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন এর মধ্যেই মসজিদভিত্তিক গভীর নলকূপ বসিয়ে মুসল্লিদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন। অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন । সীমা নাসির ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নাসির হাওলাদার তিনি সপরিবারে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন , তার জন্ম ও বেড়ে ওঠা বাকেরগঞ্জের কলস কাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের ঐতিহ্যবাহী পাড়ের বাড়ি ,তিনি রব হাওলাদার (রব মাষ্টারের) কনিষ্ঠ সন্তান।