• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়ন্ত্রিত ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১, ১২:১৫ অপরাহ্ণ
অনিয়ন্ত্রিত ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
অনিয়ন্ত্রিত ড্রেজিং করে নদী শাষন করে নদীর গতিপথ পরিবর্তনের নামে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি ধ্বংস করে চলছে পানি উন্নয়ন বোর্ড।
এমন অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল -ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল -ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীর সংযোগ সেতু (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) কয়েকবছর ধরে নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। নদী ভাঙ্গনের কবল থেকে সেতু রক্ষার্থে সরকার একটি মেগা প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় চলতি বছর নদীর গতিপথ পরিবর্তন করতে ড্রেজিংয়ের মাধ্যমে সেতু সংলগ্ন নদীর উত্তর পশ্চিম পাড়ের জেগে ওঠা চড় কর্তনের কাজ শুরু করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নকশা বহির্ভুত ড্রেজিং করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের রেকর্ডিয় জমি, গাছের বাগান, মাছের ঘের, সমন্বিত মাছের খামার সহ মোট ১৫ একর জমি কোন প্রকার নোটিশ ছাড়াই অবৈধ ভাবে ড্রেজিং করে। যার ফলে শতাধিক পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা জানান।

পানি উন্নয় বোর্ডের প্রকল্পের ম্যাপ অনুযায়ী কর্তন করার নিয়ম ছিল নদীর মধ্যে ৬২৫ মিটার বলে জানা যায়।

ড্রেজিংয়ের মাধ্যমে কর্তন করা জমির ক্ষতিপূরণ এবং পূর্নবসান পাওয়ার জন্য ভুক্তভোগীদের দাবী।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক হাওলাদার, কালাম মাষ্টার, নজরুল ইসলাম, হাসেন হাওলাদার, বক্কার হাওলাদর, নুর ইসলাম, অনোয়ার হোসেন, মজিদ রারী, ইউনুস হাওলাদার,, দুলাল হাজী, সালাম হাওলাদার, মাইনুল, রত্তন হাজী, চাঁন মিয়া, নুরুল বাসার সোহেল প্রমুখ।
মানববন্ধনের ওই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।