ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় করা দুই মামলায় সব আসামিকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস জানান, আজ জামিন আবেদনের প্রেক্ষিতে ১২ জনকে জামিন দিয়েছে আদালত।
তবে ঢাকায় চিকিৎসাধিন মনির ও তানভিরের জামিন আবেদন করা না যাওয়ায় তাদের জামিন হয়নি।