• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে আসছে ১২ ফুটের মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ণ
কুয়াকাটা সৈকতে আবারও  ভেসে আসছে ১২ ফুটের মৃত ডলফিন

হোসাইন আমির,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে আজও ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত শুশুক ডলফিন। চলতি ২ মাসে প্রায় ২ ডজনেরও বেশি ছোট বড় মৃত ডলফিন কুয়াকাটা ১৮ কিলো সৈকতে ভেসে আসছে। তবে কি কারণে এগুলো এত বেশী মারা যাচ্ছে সুনিদিষ্ট তথ্য দিতে পরছেনা। অনেকের মতামত জলবায়ু পরিবর্রতনে কারণ বা জেলেদের জাল পুতে রাখার কারণে মারা যায় বলে স্থানীয়রা এ তথ্য দেন।

এদিকে আজও ২ সেপ্টেম্বর সকাল ৬টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পূর্বে রির্জাভ ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় জুয়েল নামের ডলফিন রক্ষা কমিটির এক সদস্য।

জুয়েল জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন পূর্বে তার মৃত হয়েছে। সৈকতে ঘুরতে এসে সকালে আমি ডলফিনটিকে দেখতে পাই।
পরবর্তীতে আমি টিম প্রধানকে খবর দেই।

স্থানীয় জেলে কালাম (৪৪) জানান, আবার আজকেও এই একটি ডলফিন আসছে, কয়েকদিন আগেও আসছে। একবছর এত ডলফিন কেন মারা যায় বুজলাম না।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র অন্যতম সদস্য কেএম বাচ্চু সাংবাদিকদের জানান, চলতি বছরে যতগুলো ডলফিন আসছে তারমধ্য এটি সবচেয়ে বড় ১২ ফুটের উপরে। ডলফিনের মৃত্যু রোধে খুব দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। উর্ধতন কর্মকর্তাদের বেশ কয়েকবার কথা হয়েছে। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেচ থাকে তাই বেশীরভাগ সময় জেলেদের মাছ দরার জালে আটকে মারা যেতে পারে।