‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা শহরে ফলজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বুধবার দুপুরে জেলা শহরের বিভিন্ন রাস্তায় লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিআইও-২ পুলিশ পরিদর্ক জাহাঙ্গীর আলম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সিনিয়র সদস্য রাসেল ইসলাম, হারুনুর রশিদ আদিল প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছেন। এবছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে।