মেহেন্দিগঞ্জ প্রতিবেদকঃ মেহেন্দিগঞ্জে বজ্রপাতে ৩ কৃষক গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ৯ নং জাংগালিয়া ইউনিয়নের উত্তর সিন্নিরচর গ্রামে শুক্রবার দুপুর ২ টায় ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঐ এলাকার, সোবহান হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার ( ৩৮), নয়ন খার ছেলে রশিদ খা (৩৬), হাসেম পালোয়ানের ছেলে দুলাল পালোয়ান(৪০) গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। এদের মধ্যে চুন্নুর অবস্খ আশংকাজনক বলে জানা গেছে।