• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ১৯:৫৯ অপরাহ্ণ
গৌরনদীতে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এস এম রহমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইকবাল হোসেন তাপস।
বক্তব্য রাখেন শ্রমিক পার্টির জেলা সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন আলী সংগ্রাম, পৌর সভাপতি আবু হানিফসহ অন্যান্যরা।