• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনার বামনা উপজেলা শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনার বামনা উপজেলা শাখার কমিটি গঠন

মাসুদ রেজা ফয়সাল

বামনা উপজেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনার বামনা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ০৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কৃষিবিদ জি.এম.এস.আলম গাজী এবং সাধারণ সম্পাদক শ্রী পরিমল কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা ফয়সাল সহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বরগুনা জেলা কমিটির সদস্য সচিব জনাব হুমায়ুন কবির এ কমিটি অনুমোদন করেন, উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাদিকুর রহমান এবং সদস্য সেলিনা আক্তার সহ আরো অনেকে। কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।