• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ, সম্পাদক জ্যোতির্ময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ১৪:১৫ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ, সম্পাদক জ্যোতির্ময়

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সকল প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি হয়েছেন ড. মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে জ্যোতির্ময় বিশ্বাস।

এছাড়া সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- ড. বিজন কৃষ্ণ সাহা, সাদেকুর রহমান, আরিফ হোসেন, তাসনুভা হাবিব জিসান, সঞ্জয় কুমার সরকার, সুমনা রাণী সাহা, রিফাত ফেরদাউস, উন্মেষ রায়, সানবিন ইসলাম ও সাজেদুল ইসলাম। উল্লেখ্য আগামী ৩১ আগষ্ট অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে দাখিল হওয়া মনোনয়নপত্র বাছাই শেষে সকল পদে একক প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।