• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র ফেডারেশনের উদ্যোগে ১০০০ করোনা ভ্যাকসিন নিবন্ধন-টিকা কার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ণ
ছাত্র ফেডারেশনের উদ্যোগে ১০০০ করোনা ভ্যাকসিন নিবন্ধন-টিকা কার্ড প্রদান

নগরীর বিভিন্ন পয়েন্টে বুথ খুলে বিনামূল্যে ১০০০ করোনা ভ্যাকসিন নিবন্ধন ও টিকা কার্ড প্রদান সম্পন্ন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা।

বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের মহৎ উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে দিনভর ভ্যাকসিন নিবন্ধন ও টিকা কার্ড প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন ।

তিনি বলেন, গত ১৫ আগষ্ট থেকে শুরু করে ৪ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত নগরীর ১০, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বুথ খুলে নিবন্ধন ও টিকা কার্ড প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, এখনো জনসাধারণের মধ্যে করোনা ভ্যাকসিন নেয়ায় অনেক অনিহা এবং ভীতি রয়েছে। বিশেষত শ্রমজীবী মানুষের মধ্য । এসব মানুষের দোরগোড়ায় যদি বিনামূল্যে নিবন্ধন সুবিধা পৌঁছে দেয়া যায় তাহলে দ্রুত বেশি সংখ্যক লোককে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার সাথে যুক্ত করা যাবে। এছাড়াও করোনা ভ্যাকসিন নিবন্ধন কিভাবে করতে হয় সে বিষয়ে বেশিরভাগ মানুষই অবগত নন। সরকার কিংবা স্থানীয় সরকারের এ বিষয়ে কোন ব্যবস্থা বা পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে না।

এ ছাড়াও তিনি প্রতি ওয়ার্ডে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়া ও গণটিকা কার্যক্রম চালুর জন্য সরকারের কাছে আহ্বান জানান।

কর্মসূচি চলাকালীন সার্বক্ষনিক সহযোগিতা করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহ- সভাপতি হাছিব আহমেদ, রাজনৈতিক শিক্ষা সম্পাদক ইসরাত জাহান সুরাইয়া, বরিশাল পলিটেকনিক শিক্ষার্থী তানজিল ইসলাম তমাল ও ইয়াসিন আরাফাত আলিফ প্রমুখ।