• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গণটিকার দ্বিতীয় ডোজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:৩৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে গণটিকার দ্বিতীয় ডোজের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে গণটিকাদানের দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এদিন মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে টিকাদান গণটিকাদান কেন্দ্রে টিকা নিতে আসেন স্থানীয় বাসিন্দারা।