• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ণ
গৌরনদীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল’র ৫৭তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়া, মোস্তফা কামাল, মাহবুবুল ইসলাম, নাদিরা আফরিনসহ অন্যান্যরা।