• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তালেবানের নতুন সরকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ণ
তালেবানের নতুন সরকার ঘোষণা

মার্কিন সেনা প্রত্যাহারের ৭ দিনের মধ্যে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার ঘোষণা করলো তালেবান। সংবাদ সম্মেলনে মঙ্গলবার অন্তর্বর্তী একাধিক মন্ত্রির নাম ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি জানিয়েছেন, এই সরকারের প্রধান হচ্ছেন মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দ আর উপপ্রধান আব্দুল গনি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সিরাজুদ্দীন হাক্কানি আর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মাদ ইয়াকুবের নাম ঘোষণা করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানের পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ দাবির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। সোমবার প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা ওড়ানোর ছবি অনলাইনে পোস্ট করে তারা। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে এনআরএফ।এদিকে ভবিষ্যতে মার্কিন সেনাদের আবারও আফগানিস্তানে ফিরতে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

গত সোমবার তালেবান পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলেও, তা প্রত্যাখ্যান করেন এনআরএফের মুখপাত্র আলি মাইসাম।

একদিন না যেতেই, পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা ওড়ানোর ছবি অনলাইনে পোস্ট করে তালেবান। এভাবেই তারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সবশেষ প্রদেশ পাঞ্জশির দখলে নেয়ার প্রমাণ দেয়।কিন্তু বিদ্রোহী যোদ্ধাদের দাবি, এখনও পাঞ্জশিরের কৌশলগত অবস্থানে আছে তারা। সেখানে লড়াই অব্যাহত আছে বলেও দাবি তাদের।

এদিকে তালেবানের বিরুদ্ধে জাতীয় বিদ্রোহের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা আহমেদ মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অডিও বার্তায় তালেবানকে বৈধতা এবং সামরিক ও রাজনৈতিক আস্থা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেন তিনি।

এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শীর্ষ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ভবিষ্যতে আবার আফগানিস্তানে ফিরে যাবে মার্কিন সেনারা।

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সহায়তা স্থগিত করায় বন্ধ হতে বসেছে দেশটির হাজারো স্বাস্থ্যকেন্দ্র। চলতি সপ্তাহের মধ্যে দেশটির ৯০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মার্কিন সেনা প্রত্যাহারের ৭ দিনের মধ্যে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার ঘোষণা করলো তালেবান। সংবাদ সম্মেলনে মঙ্গলবার অন্তর্বর্তী একাধিক মন্ত্রির নাম ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।