• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলোকচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে শেখ হাসিনার জন্মোৎসবের সূচনা করেন সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ১২:১৯ অপরাহ্ণ
আলোকচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে শেখ হাসিনার জন্মোৎসবের সূচনা করেন সাংসদ পংকজ নাথ

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ২৮ অক্টোবর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ই অক্টোবর মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন ৭৫ টি বৃক্ষ রোপণ করে ২০ দিন ব্যাপী হিজলা-মেহেন্দিগঞ্জে জন্মোৎসব উদযাপনের ঘোষণা দেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে শান্তি উন্নয়ন ও গনতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন সাংসদ পংকজ নাথ। এই আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার জনতার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীফ মোঃ জামাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) বরিশাল, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।