• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্যবান্ধব কর্মসূচির তদারকি কর্মকর্তা-ডিলারদের নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৫৭ পূর্বাহ্ণ
খাদ্যবান্ধব কর্মসূচির তদারকি কর্মকর্তা-ডিলারদের নিয়ে সভা

গৌরনদী প্রতিনিধি \ খাদ্যবান্ধব কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে তদারকি কর্মকর্তা ও ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব। সভায় সাতটি ইউনিয়নের ১৪জন ডিলার ও তদারকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।